সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সড়ক দূর্ঘটনায় ছাতক সরকারি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত নিহা জান্নাত ফাতেমা হাসপাতালে ভর্তি।দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে হাইস্কুলের শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

(১৬ জুন মঙ্গলবার) দুপুরে ছাতক সরকারি হাই স্কুলের সামনে মানববন্ধনে হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী,আবুল কালাম,সুব্রত দাস,লায়লা আঞ্জুমান আরা,তন্ময় চৌধুরী তপু,১০ ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পৃহা,দেবযানী রায়,সুজন বর্মন স্নেহ।

শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন,ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু,ঐক্যব্দ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য আইন জীবী সানী দাস।

মানববন্ধনে ব্যাবসায়ী মো.আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন,মো.রুমন আহমদ,জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন,জয়নাল আবেদীন রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরে নিরাপদ চলাচল,ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক,নেশাগ্রস্হ অটো চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী,শিশু,পথচারী ও ব্যাবসায়ী সহ সাধারণ মানুষদের নিরাপত্তার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সাথে এক মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে তাৎক্ষণিক পাচঁ হাজার টাকা প্রধান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহব্বান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com