সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
চট্টগ্রাম রেলষ্টেশনে হাতে-নাতে ধৃত মাদক ব্যবসায়ী

চট্টগ্রাম রেলষ্টেশনে হাতে-নাতে ধৃত মাদক ব্যবসায়ী

হাতে-নাতে ধরা হয় এক গাঁজা ব্যবসায়ীকে। গতকাল চট্টগ্রাম রেলষ্টেশন শাখা ‘শেখ রাসেল স্মৃতি সংসদ’ সংগঠনের কর্মীবৃন্দ কৌশলে তাকে ধরে ফেলে।  পরে তাকে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ধৃত গাঁজা বিক্রেতা হৃদয়, একজন রিক্সাচালক। সংগঠনের কর্মীদের ভাষ্য মতে, সে প্রতিদিন ওপেনলি গাঁজা বিক্রি করে। শুধু গাঁজা নয়, এর পাশাপাশি তারা হিরোইন, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বহন করে। তাকে কয়েকবার সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হলেও তা সে আমূলে নেয়নি। তার জন্য পুলিশ এসে মাদকসেবন সন্দেহে সংগঠনের কর্মীদেরকে ধাওয়া করে। কিছুদিন আগেও তাদের এক কর্মীকে পুলিশ ধরে নিয়ে তিন হাজার টাকা খেয়ে দিয়েছে বলে জানান সংগঠনের ১৯ বছর বয়সী এক তরুণ।

ধৃত গাঁজা বিক্রেতা শুরুর দিকে মাদক ব্যবসায়ী হিসেবে অস্বীকার করলেও পরে নিজেকে সে গাঁজা সেবনকারী হিসেবে জাহির করে।

ষ্টেশনে টহলরত কোতোয়ালী থানার এস আই লিয়াকত তাকে হস্তবন্দী করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম ষ্টেশন শাখার ‘ শেখ রাসেল স্মৃতি সংসদ’ সংগঠনের সভাপতি ও ‘বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ’ এর সেক্রেটারী কামাল পারভেজ (বাদল ) সংবাদ জগতকে জানান, তার সংগঠনের কর্মীবৃন্দ গাঁজা বিক্রেতাদের ধরার জন্য কৌশল প্রয়োগ করছে। সর্বোপরি, চট্টগ্রাম রেলষ্টেশনকে মাদকমুক্ত রাখার জন্য তিনি পুলিশের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com