সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
🔴 বিরামপুরে প্রেমের নাটকীয় সমাপ্তি: দির্ঘ অনশন শেষে বিয়ে

🔴 বিরামপুরে প্রেমের নাটকীয় সমাপ্তি: দির্ঘ অনশন শেষে বিয়ে

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে প্রেমঘটিত এক নাটকীয় ঘটনার অবসান হয়েছে অবশেষে বিয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করা কলেজছাত্রীর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিক ফিরোজের বাড়ির সামনে খড়ের পালার উপর অবস্থান নেন ওই কলেজছাত্রী। জানা যায়,প্রায় চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ থেকেই তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন। ঘটনার পরপরই প্রেমিক ফিরোজ বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান,এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখে এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে,ছেলের পরিবার দাবি করে, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং ছেলেকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,তবে আপাতত সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছিল। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর অবশেষে বুধবার গভীর রাতে প্রায় ১টার দিকে প্রেমিকের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় মেয়ের মায়ের উপস্থিতিতে ৩ লাখ টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় একজন আলেমের মাধ্যমে বিয়ে পড়ানো হয় এবং সীমিত আয়োজনের মধ্যে অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com