সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি

দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার। পেশাগত অধিকার ও কর্মক্ষেত্রের সুরক্ষা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা। নির্ধারিত অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহসংক্রান্ত হলফনামা বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র তাঁদের পেশাগত অধিকার ও দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যমান অধিক্ষেত্র পরিবর্তন বা পুনর্বিন্যাসের উদ্যোগ তাঁদের পেশাগত স্থিতিশীলতা ও জীবিকার ওপর প্রভাব ফেলতে পারে। তাই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অধিক্ষেত্র বহাল রাখাসহ পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে প্রায় চার হাজার বিএনপি সরকারের তিন মেয়াদের বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন। তাঁদের ভাষ্য, একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে মাত্র পাঁচ থেকে সাতটি বিবাহ নিবন্ধনের সুযোগ পান। সীমিত উপার্জনের বিপরীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের অবসরকালীন নির্দিষ্ট ভাতা না থাকায় অবসরের বয়সসীমা বাড়ানো, বিবাহ নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং অফিস পরিচালনায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এসব দাবি বাস্তবায়িত হলে পেশাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক ও পেশাগত সংকট নিরসনে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংগঠনের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত অধিক্ষেত্র বহাল ও সুরক্ষা নিশ্চিত করা; অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ; বিবাহের ক্ষেত্রে বর ও কনের বয়সসংক্রান্ত বিধান নির্ধারণ; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধ করা; নিজস্ব খরচে অফিস সহকারী নিয়োগের অনুমতি প্রদান; বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি; বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ করা; বিবাহের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা গ্রহণ বন্ধ করা এবং অনলাইনে বিবাহ ও তালাকনামা সত্যায়নের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম-ঠিকানা অনুযায়ী তথ্য সংশোধনের বিধান চালু করা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মো. জাকিরুল ইসলাম এবং বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. নুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. হামিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কাজী মো. ফয়জার রহমান, সহসভাপতি কাজী মো. মতিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুল ওয়াদুদসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মো. আব্দুল হামিদ।

আয়োজকরা জানান, একই দাবিতে এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com