
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
আদিবাসী জাতিসত্তা সমূহের ঐতিহ্যবাহী খাদ্য শামুক-ঝিনুক সংগ্রহে নাটোর জেলার সিংড়া উপজেলা প্রশাসনের বাধা, হুমকি প্রদান ও জেলে পাঠানোর প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি এলাকায় বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।
মানববন্ধন ও র্যালিতে বক্তারা আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাদ্য শামুক-ঝিনুক সংগ্রহে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে চিন্তরঞ্জন পাহান আদিবাসীদের ঐতিহ্যবাহী জীবনযাপন ও খাদ্য সংগ্রহের অধিকারে বাধা প্রদান, হুমকি এবং গ্রেপ্তার করে জেলে পাঠানোর মতো হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের জোর দাবি জানান।
কর্মসূচিতে বাংলাদেশ আদিবাসী পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply