সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক

দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর থানায় গ্রাম পুলিশের নিয়মিত প্যারেড ও দিকনির্দেশনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিরামপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও গ্রাম পুলিশকে আরও সক্রিয়, সতর্ক ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।প্যারেডে ওসি আব্দুর রাজ্জাক বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে হবে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে গ্রাম পুলিশের সরাসরি যোগাযোগ থাকায় অপরাধ প্রতিরোধে তাদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। নিজ নিজ এলাকায় অপরাধীদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখা এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে তথ্য দিতে হবে।তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নে অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পুলিশ ও গ্রাম পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় বিরামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের দিকনির্দেশনামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com