সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সালিশ চলাকালে থানায় অভিযোগ, আদালতে মামলা বিরামপুরে নতুন বিতর্ক!

সালিশ চলাকালে থানায় অভিযোগ, আদালতে মামলা বিরামপুরে নতুন বিতর্ক!

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান : দিনাজপুরের বিরামপুরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ,জমি বন্ধকের সম্পূর্ণ ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত না দেওয়া,গ্রাম্য সালিশি কার্যক্রম চলমান অবস্থায় থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের এবং ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার আঠারোজানি গ্রামের। এ ঘটনায় মোঃ কামরুজ্জামান নামের এক ব্যক্তি বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে মোঃ একরামুল হোসেন মুকুল,মোঃ মিজানুর রহমান,মোঃ তামিম ইকবাল ও মোঃ মনজুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী কামরুজ্জামানের দাবি,প্রায় ৪৫ সপ্তাহ আগে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা বৃদ্ধি করে ফেরত দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। অন্যদিকে,প্রায় তিন বছর আগে তিন বছর মেয়াদে ৯০ শতক জমি ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বন্ধক দেওয়া হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বন্ধকের সম্পূর্ণ ৪ লাখ ৫০ হাজার টাকা গত সপ্তাহে পরিশোধ করেছেন বলে দাবি করেন অভিযোগকারী। কিন্তু টাকা সম্পূর্ণ পরিশোধের পরও তাঁর দেওয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত দেওয়া হচ্ছে না। বারবার স্ট্যাম্প ফেরত চাইলেও আজ কাল করে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে ভবিষ্যতে জমি ও সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ কিংবা হয়রানির আশঙ্কা করছেন অভিযোগকারী।
দুই দফা গ্রাম্য সালিশ,সমাধানের আশ্বাস দিয়ে সময় নেওয়ার অভিযোগ
অভিযোগের সামাজিক ভাবে নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গত ৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আঠারোজানি গ্রামে প্রথম গ্রাম্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় মোড়ল মোঃ আজিজুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান,৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আন্তাজ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিবাদীপক্ষ সমাধানের জন্য সময় প্রার্থনা করে। পরবর্তীতে গত ৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই ব্যক্তিদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও অভিযোগগুলোর নিষ্পত্তি না করে বিবাদীপক্ষ পুনরায় সময় নেয় বলে সালিশে উপস্থিত ব্যক্তিরা জানান। তবে অভিযোগকারীর দাবি,সালিশি কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তির আগেই বিবাদীপক্ষ থানায় অভিযোগ এবং পরবর্তীতে দিনাজপুর আদালতে মামলা দায়ের করে। এতে সালিশদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ইউপি সদস্যের বক্তব্য: ৩ ৪ দিনের সময় চেয়ে পরে মামলা
গ্রাম্য সালিশে উপস্থিত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আন্তাজ আলী বলেন,”আমি নিজে সালিশি বৈঠকে উপস্থিত ছিলাম। গ্রামের মাতব্বর মোঃ হাফিজুর রহমান,মোঃ আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে মোঃ একরামুল হক মুকুল ও মোঃ মিজানুর রহমান ৩-৪ দিনের সময় প্রার্থনা করেন। তাঁদের সেই সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি,তাঁরা গোপনে থানায় অভিযোগ করেছেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতেও মামলা দায়ের করা হয়েছে।”তিনি আরও বলেন,”আমরা চেয়েছিলাম গ্রামের মধ্যেই সামাজিকভাবে বিষয়টির সমাধান হোক। কিন্তু সালিশের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ থাকা সত্ত্বেও এভাবে পরপর অভিযোগ ও মামলা হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।”সাবেক ইউপি চেয়ারম্যানের বক্তব্য: সালিশের উদ্যোগ উপেক্ষা করে মামলা সালিশে উপস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন,”আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে সালিশি বৈঠকে অংশ নিয়েছি। ইউপি সদস্য আন্তাজ আলী,মোঃ আজিজুর রহমানসহ গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। একপর্যায়ে বিবাদীপক্ষ ৩-৪ দিনের সময় নেয়। আমরা তাদের সময় দিয়েছিলাম,যাতে বিষয়টি সামাজিক ভাবে সমাধান করা যায়।”তিনি আরও বলেন,”কিন্তু পরবর্তীতে জানতে পারি, তাঁরা থানায় অভিযোগ করেছেন এবং পরে আদালতেও মামলা করেছেন। সালিশি কার্যক্রম চলমান থাকা অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়ায় আমরা বিস্মিত হয়েছি। গ্রামের মানুষ বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়েছিল।”
তিনি সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মাতব্বরের অভিযোগ: ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও গরু ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ গ্রাম্য সালিশে উপস্থিত মোঃ আজিজুর রহমান বলেন,”আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। আলোচনার একপর্যায়ে বিবাদীপক্ষ সময় চেয়ে চলে যায়। কিন্তু পরে থানায় ও আদালতে মামলা দায়েরের বিষয়টি জানতে পারি।”তিনি আরও অভিযোগ করেন,”আমাদের কাছে স্থানীয়ভাবে এমন অভিযোগও এসেছে যে,আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় মানুষের উপকার করার কথা বলে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঋণের টাকা পরিশোধ করতে না পারলে চাপ সৃষ্টি করা এবং কারও কারও বাড়ি থেকে গরু ছাগল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”তাঁর ভাষ্য,”এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। কেউ যেন আর্থিক লেনদেনের নামে হয়রানি কিংবা ভয়ভীতির শিকার না হয়,সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”গ্রামবাসীর মধ্যে ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়,আর্থিক লেনদেন,বন্ধকী জমি,স্ট্যাম্প ফেরত এবং সালিশি কার্যক্রম নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা বিবাদীদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অতিরিক্ত মুনাফা দাবি, ঋণগ্রহীতাদের চাপ প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও জানা প্রয়োজন।
এদিকে অভিযোগকারী কামরুজ্জামানের দাবি,তিনি তাঁর পাওনা টাকা ও বন্ধকসংক্রান্ত কাগজপত্রের বিষয়টি আইনসম্মত ভাবে নিষ্পত্তি চান। বিশেষ করে সম্পূর্ণ টাকা পরিশোধের পর নন জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত না পাওয়ায় তিনি উদ্বিগ্ন।
রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড নিয়েও অভিযোগ অভিযোগপত্রে বিবাদীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগকারীর দাবি,সংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে আওয়ামী লীগপন্থী লোকজনের যোগাযোগ ও গোপন বৈঠক রয়েছে এবং রাজনৈতিক ভাবে সক্রিয় হওয়ার বিষয়ে এলাকায় আলোচনা চলছে। এমনকি আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ সামনে রেখে দলীয় কার্যক্রম সক্রিয় করার উদ্দেশ্যে বৈঠক করার অভিযোগও করা হয়েছে। তবে এসব রাজনৈতিক অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়গুলো প্রশাসনের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে গ্রামবাসীর নিকট জানতে চাইলে জানা যায় তারা বলেন উক্ত ঘটনার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বিবাদী ঈশ্বর মূলক শত্রুতা ভাবে মিথ্যা মামলা আদালতে দায়ের করেছেন বলে মন্তব্য করেন গ্রামবাসী।
প্রশাসনের কাছে একাধিক প্রশ্ন ঘটনাটি ঘিরে এখন স্থানীয়দের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বন্ধকী জমির সম্পূর্ণ ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ হয়ে থাকলে নন জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত দেওয়া হচ্ছে না কেন? ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণের বিষয়ে অভিযোগের প্রকৃত সত্যতা কী? গ্রাম্য সালিশে ৩-৪ দিনের সময় নেওয়ার পর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়েরের পেছনে কী কারণ রয়েছে? স্থানীয়দের পক্ষ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া,ভয়ভীতি প্রদর্শন ও গরু ছাগল নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে,সেগুলোর সত্যতা কতটুকু? আর্থিক লেনদেন ও জমি বন্ধকসংক্রান্ত বিরোধের প্রকৃত তথ্য প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কি? সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা এ বিষয়ে অভিযোগকারী কামরুজ্জামান বিরামপুর থানার কাছে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁর দাবি,পাওনা টাকা ফেরত,বন্ধকী জমির নথিপত্রের নিষ্পত্তি এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত পাওয়ার পাশাপাশি তাঁকে যেন কোনো ধরনের ভয়ভীতি বা হয়রানির শিকার হতে না হয়,তা নিশ্চিত করতে হবে।অন্য দিকে,গ্রাম্য সালিশে উপস্থিত ব্যক্তিরাও বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানিয়েছেন। সব মিলিয়ে, ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক লেনদেন,৪ লাখ ৫০ হাজার টাকার জমি বন্ধক,নন জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত না পাওয়া এবং দুই দফা সালিশের পর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়েরের ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়,প্রশাসনের নিরপেক্ষ তদন্তে অভিযোগগুলোর কতটুকু সত্যতা বেরিয়ে আসে এবং ভুক্তভোগী ব্যক্তি তাঁর পাওনা টাকা ও বন্ধক সংক্রান্ত কাগজপত্র ফেরত পান কি না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com