সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিরামপুরে রহস্যময় পিলার উদ্ধার, আসল নাকি নকল উঠছে প্রশ্ন! রহস্য কোথায়!

বিরামপুরে রহস্যময় পিলার উদ্ধার, আসল নাকি নকল উঠছে প্রশ্ন! রহস্য কোথায়!

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান : দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর এলাকায় কৃষকদের মাঠে কাজ করার সময় পাওয়া একটি রহস্যময় পিলারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিলারটি উদ্ধারের পর এর মালিকানা,প্রকৃত পরিচয়,সংরক্ষণ এবং পরবর্তী সময়ে অভিযুক্তকারীরা সুকৌশুলে স্হানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় জৈনক মহরম পিলারটির সহিত যুক্ত সাথীদের বাদ দিয়ে থানায় অন্য একটি সিমেন্টের পিলার থানায় জমা করেন। আসল পিলারটি পাওয়ার ১ বছর যাবত এমন ঘটনা চলমান রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখের ১৫ দিন পূর্বে স্হানীয় বিরামপুর থানা পুলিশের নিকট জমা দেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে স্থানীয় বিরামপুর থানা অফিসার ইনচার্জ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,১৪ অক্টোবর ২০২৬ তারিখের ঘটনা হ্যাঁ একটি পিলার বিরামপুর থানায় তারা জমা দিয়েছে তবে তাহা সিমেন্টের তৈরি বলে জানান। আসল পিলার কোথায় গেল এ নিয়ে বিরামপুর থানা পুলিশের তেমন কোন মাথা ব্যাথা নেই। এর রহস্য কোথায়? এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ জানান,এটি সম্পূর্ণ পাতানো একটি ঘটনা,অভিযোগ কারীরা অভিযুক্তদের শত্রুতামূলক ভাবে কাজ করে চলেছে।
এখন প্রশ্ন একজন থানা অফিসার ইনচার্জের এমন ঘটনায় তার বক্তব্য এমনও হওয়া উচিত কিনা এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। পুলিশের হাতে জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ঘটনাটিকে ঘিরে মুখোমুখি অবস্থানে রয়েছেন পিলার উদ্ধারের সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি। অভিযোগ কারীদের ভাষ্য অনুযায়ী,কিছুদিন আগে মিরপুর এলাকার কৃষকেরা মাঠে কাজ করার সময় মাটির নিচে একটি পিলার দেখতে পান। পরে সেটি উদ্ধার করা হলে ঘটনাস্থলে উপস্থিত চার পাঁচজন ব্যক্তি পিলারটি পরীক্ষা করে দেখেন তাহা প্রকৃত একটি পিলার। একপর্যায়ে মিরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মজনু মিয়ার ছেলে মহরমের জিম্মায় পিলারটি রাখা হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা ব্যক্তিরা জানান,পিলারটি বাটখারায় মাপার সময় এর ভেতর থেকে ঝনঝন শব্দ ও অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হয়। এমনকি পিলারটির শক্তপোক্ত অবস্থা পরীক্ষা করতে কোদাল দিয়ে একাধিকবার আঘাত করা হলেও দৃশ্যমান কোনো ক্ষত সৃষ্টি হয়নি বলে তাঁদের দাবি। এসব অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে পিলারটি নিয়ে তাঁদের মধ্যে কৌতূহল ও সন্দেহ তৈরি হয়। মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ
অভিযোগকারীরা আরও জানান, পিলারটি মহরমের কাছে রাখার কয়েক দিন পর তাঁরা সেটির বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন। এ সময় মহরম তাঁদের মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তাঁরা। দুই কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সঙ্গীদের না জানিয়ে পুলিশের হাতে পিলার জমা দেওয়ার অভিযোগ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অংশ হলো
অভিযোগকারীদের দাবি,তাঁদের দৃষ্টিগোচরে থাকা পিলারটি তাঁদের না জানিয়ে স্থানীয় বিরামপুর থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ,পুলিশের কাছে যে পিলারটি জমা দেওয়া হয়েছে, সেটি তাঁদের দেখা ও পরীক্ষা করা প্রকৃত পিলার নয়; বরং অন্য একটি তৈরি করা পিলার। এ বিষয়ে জৈনক ব্যক্তির নিকট জানা যায় উক্ত পিলারটি নিয়ে ঢাকার অবস্থানরত এক পার্টির সঙ্গে কথা হয়েছে এবং বায়নাপত্র হয়েছে যাহা শুধু লেনদেনের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমান বিরামপুরের পার্টি উক্ত প্রকৃত পিলারটি আজকাল করিয়া সময় ক্ষেপন করিয়া আসিতেছে। তাঁদের প্রশ্ন,মাঠ থেকে উদ্ধার করা পিলারটি কোথায় গেল? সেটি যদি পুলিশের কাছে জমা দেওয়া হয়ে থাকে,তাহলে উদ্ধারকালে উপস্থিত ব্যক্তিদের বিষয়টি জানানো হয়নি কেন? আর পুলিশের কাছে জমা দেওয়া পিলারটি যদি একই পিলার হয়, তাহলে সেটির পরিচয় ও সত্যতা যাচাই পুলিশ করলোনা কেন ?এমন একাধিক প্রশ্নের উত্তর না মেলায় ঘটনাটি নিয়ে এলাকায় সন্দেহ ও আলোচনা বাড়ছে।
অভিযুক্তের পরিবারের বক্তব্য
অভিযোগের বিষয়ে মহরমের বাড়িতে গিয়ে তাঁর বাবা মজনু মিয়ার সঙ্গে কথা বলা হলে তিনি জানান,তাঁরা পিলারটি স্থানীয় বিরামপুর থানা পুলিশের হাতে জমা দিয়েছেন। তাঁর দাবি,পিলারটি প্রকৃত পিলার। তবে পিলারটি পুলিশের হাতে জমা দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য ব্যক্তিদের জানানো হয়নি বলে তিনি স্বীকার করেছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। প্রশাসনের কাছে জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি এ ঘটনায় অভিযোগকারীরা পিলারটির প্রকৃত পরিচয় উদ্‌ঘাটন,উদ্ধার থেকে পুলিশের কাছে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া তদন্ত এবং জমা দেওয়া পিলারটির সঙ্গে উদ্ধার করা পিলারের মিল যাচাইয়ের দাবি জানিয়েছেন।
তাঁদের মতে,পিলারটি মূল্যবান কোনো ধাতব বস্তু,প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা সাধারণ নির্মিত বস্তু তা অনুমান বা ব্যক্তিগত দাবির ভিত্তিতে নির্ধারণ করা উচিত নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা করা প্রয়োজন।
এখন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঠ থেকে উদ্ধার হওয়া পিলারটি বর্তমানে কোথায়,থানায় জমা দেওয়া পিলারটির পরিচয় কী এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়েছে না হওয়ার কারন কি ? অভিযোগকারীরা হলেন: ১.ফয়জুল,পিতা তাইজুল ইসলাম। ২.শাহজাহান,পিতা
হাফিজুল। ৩.আলম,পিতা মহির উদ্দিন। ৪.মশিউর,পিতা মোখলেস। ৫. মহরম,পিতা মজনু মিয়া। ৬.আরিফুল মিস্ত্রি,পিতা এন্তাজ আলী। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী,তাঁদের সবার গ্রাম মিরপুর। একটি পিলার উদ্ধারকে কেন্দ্র করে যদি কোনো অনিয়ম,তথ্য গোপন কিংবা বস্তু পরিবর্তনের ঘটনা ঘটে থাকে,তবে তা অবশ্যই তদন্তের মাধ্যমে প্রকাশ করার জোর দাবি জানান এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com