সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন

দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:
জেলা সেক্রেটারি মনোনীত হলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেলা সেক্রেটারি, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যদের দায়িত্ব বণ্টন ও মনোনয়ন সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
অধিবেশনে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জেলা সেক্রেটারি মনোনয়নের কার্যক্রম সম্পন্ন হয়। রুকনদের ভোটে নির্বাচিত জেলা মজলিসে শূরার সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এর আগে তিনি ২০২৫-২০২৬ সেশনে দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, মজলিসে শূরার প্রত্যেক সদস্যকে এ অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেদের উন্নত চরিত্র, জ্ঞান, যোগ্যতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দিনাজপুর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে।
তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক পরামর্শ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নতুন সেশনের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
অধিবেশনে দিনাজপুর জেলা জামায়াতের
সহকারী সেক্রেটারি হিসেবে সাইদুল ইসলাম সৈকতকে মনোনীত করা হয়।
এছাড়া ২০২৭-২০২৮ সেশনের জন্য পুরুষ ১৪ জন ও মহিলা ১৫ জন কর্মপরিষদ সদস্য নিয়ে জেলা কর্মপরিষদ গঠন করা হয়। কর্মপরিষদ সদস্য হিসেবে পুরুষদের মধ্যে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, মাওলানা রবিউল ইসলাম, মো. তৈয়ব আলী, অধ্যাপক আ. স. ম. ইব্রাহীম, শহিদুল ইসলাম খোকন, জাকিরুল ইসলাম, হাফিজুল ইসলাম, সিরাজুস সালেহীন, রেজাউল করিম, অধ্যক্ষ মশিউর রহমান রাজু, মো. মেহরাব আলী এবং মো. মাছুম তা’রিফ।
অন্যদিকে, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকিমা বেগম। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন নারগিস আরা খাতুন, গুলশান আরা নার্গিস ও লায়লা হক।
নতুন সেশনের দায়িত্বশীলদের মনোনয়নের মধ্য দিয়ে দিনাজপুর জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক পথচলা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com