সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ফুলবাড়ী উপজেলার দধিপুর গ্রামে এলাকার কতিপয় ব্যক্তি জোর করে অন্যের জমি দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ী উপজেলার দধিপুর গ্রামে এলাকার কতিপয় ব্যক্তি জোর করে অন্যের জমি দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দধিপুর গ্রামে কতিপয় ব্যক্তি অন্যের জমি জোর করে দখল করে রাখার প্রতিবাদে এলাকায় জমির মালিকেরা জমি উদ্ধার কল্পে মানববন্ধন করেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় শিবনগর ইউনিয়নের দধিপুর গ্রামে জমি উদ্ধার কল্পে জমির মালিক ও এলাকাবাসী সকলে একত্রে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম (বেলাল) , তিনি বলেন, দধিপুর মৌজার প্রায় ২০-২২ জন ব্যক্তি ভূমি মালিকের ৪-৫ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখেন এলাকার অবৈধ ভূমি দখলকারীরা। জমির মালিককে নোটিশ না করে ৪২ ধারার ক তফশিল/রেকর্ডে অন্যের নামে কর্তন/অন্তর্ভূক্ত করার অভিযোগ রয়েছে কতিপয় ঐ এলাকার ব্যক্তিদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, একই গ্রামের মশিয়ার রহমানের পুত্র মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ মানিক রহমান ও মোঃ মোতালেব হোসেন গংরা পরস্পর যোগ সাজশে দধিপুর মৌজার প্রকৃত ভূমি মালিকের প্রায় ৪-৫ একর জমি জোর করে দখল করে নিয়েছে। উক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের ঐ জমির মালিকানা না থাকা সত্ত্বেও উক্ত জমি নিয়ে প্রকৃত জমির মালিকদের হয়রানি করছে দখলকারীরা। জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত জমির মালিকেরা দধিপুর গ্রামে জমি উদ্ধার কল্পে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তব্য রাখেন মোঃ সওকত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কুদ্দুস মন্ডল, মোঃ শাহাবুদ্দিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ খতিবর রহমানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এ সময় ফুলবাড়ী উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্¦ারকলিপি প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com