সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত কাল মঙ্গলবার বিকেল ৩ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্রীজ সংলগ্ন স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি)। ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদ আলম (লিটন)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক (নাজিম), য্গ্নু আহ্বায়ক মোঃ দারুল ইসলাম চৌধুরী, যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ন আহ্বায়ক মোঃ মজিদ মন্ডল, যুগ্ন আহ্বায়ক এলুয়ারি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ও মোঃ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোকলেছার রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাছান মোল্লা, উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ মর্তূজা হক (অষ্টিন), যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, যুগ্ন আহ্বায়ক মোঃ সুমন ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম (জুয়েল), উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুব আলম (মিলন)। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সকল নেতা ও ৭ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ৫ হাজার বিএনপির অঙ্গসংগঠানের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com