সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ,উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com