সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “দিনাজপুর ইনস্টিটিউট”-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য, অতিথি ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন অংকন দত্ত। এসময় দিনাজপুর ইনস্টিটিউটের প্রয়াত সদস্য আ.ন.ম গোলাম রব্বানী, সুনীল চক্রবর্তী, এনায়েত এ মওলা জিন্নাহ, বাবু সত্য ঘোষ ও আব্দুর রহিমসহ সকল প্রয়াত সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মোঃ মোকাররম হোসেন। পরে সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ মকশেদ আলী মঙ্গোলিয়া আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সভায় অডিট রিপোর্ট, আগামী বছরের বাজেট ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এবং সদস্য এ কে এম মেহেরুল্লাহ বাদল।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় দিনাজপুর ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

সভা শেষে ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ নাজমুল হক।

নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন—

সভাপতি : আব্দুস সামাদ

সাধারণ সম্পাদক : সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু

সহ-সভাপতি : মোঃ মোকাররম হোসেন, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আলমগীর

সহ-সাধারণ সম্পাদক : খন্দকার আরিফুজ্জামান নাঈম, মোঃ আবুল কালাম আজাদ ও আতিকুর রহমান নিউ

কোষাধ্যক্ষ : মকশেদ আলী মঙ্গোলিয়া

ক্রীড়া সম্পাদক : মোঃ রায়হানুল ইসলাম

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : অধ্যাপক সরদার মোহাম্মদ শফিউল আলম বুলবুলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, দিনাজপুরের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্য রক্ষায় দিনাজপুর ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com