সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত  দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত  দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত

ফিরোজ সরকার বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দিনাজপুরজুড়ে। জেলার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে আগামী ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইতোমধ্যে ঈদ জামাতকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা।

 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা। এ সময় তারা মাঠের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও মুসল্লিদের সুবিধাসমূহ ঘুরে দেখেন।

 

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন,

“ঈদের জামাতকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনাজপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি।”

দিনাজপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিতব্য এ বৃহৎ জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।

 

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো মাঠজুড়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে মেটাল ডিটেক্টর। এছাড়াও নির্মাণ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার।

 

লাখো মুসল্লির সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা, সুপেয় পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার ও উন্নত মাইকিং সিস্টেম প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিরা শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন।

 

প্রায় ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দান দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ঈদ জামাতের স্থান হিসেবে পরিচিত। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মিনার, গম্বুজ ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা ঈদগাহটির সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে।

 

প্রতি বছরের মতো এবারও দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

 

দিনাজপুর জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com