সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলায় বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন পাহান, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ আদিবাসী পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন বাসিল কিস্কু। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক জেরভ্যাস মারান্ডি, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি আরতি হাঁসদা এবং সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরেন। এছাড়াও দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক,অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন,বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর মূল লক্ষ্য হলো দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার,মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com