সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
আকস্মিকভাবে দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে পুলিশ সুপার

আকস্মিকভাবে দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে পুলিশ সুপার

ফিরোজ সরকার দিনাজপুর প্রতিনিধি:সেবাগ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

জনগণের প্রত্যাশিত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুর কোতোয়ালি থানা আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বৃহস্পতিবার (৪ জুন) থানায় উপস্থিত হয়ে তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এ সময় থানায় আগত সাধারণ মানুষ পুলিশ সুপারের কাছে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের যেকোনো অভিযোগ ও সমস্যা দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বসহকারে নিষ্পত্তি করতে হবে। কোনো অভিযোগ অবহেলা করা যাবে না এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধির জন্য দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের বিকল্প নেই। থানায় আগত প্রতিটি মানুষের সঙ্গে সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করারও নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় থানার সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ ব্যবস্থার খোঁজখবর নেন পুলিশ সুপার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিনাজপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ নিয়মিত তদারকি ও জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com