সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দিনাজপুরে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর বর্বরচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘দিনাজপুর জেলার ১৩ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ’।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ প্রধানত দুটি দাবি উত্থাপন করেন:
‎১. ফিলিমন হেমব্রমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
‎২. আদিবাসী জনগোষ্ঠীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‎সমাবেশে বক্তারা বলেন, ফিলিমনের ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরচিত। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা হলে আদিবাসী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা জেলার সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com