সংবাদ শিরোনাম:
সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে দিনাজপুরে বিএডিসি স্টোরকিপার আটক

অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে দিনাজপুরে বিএডিসি স্টোরকিপার আটক

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ৩২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো.আকতারুল ইসলাম (৩৫)কে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আকতারুল ইসলাম খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নশিপুরের বিএডিসি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি সার কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিক্রি করা হচ্ছে এমন তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আসে। বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গুদামের স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমোদন ও প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র ছাড়া বিভিন্ন সময়ে গুদাম থেকে সার বের করে বিক্রির বিষয়ে তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আকতারুল জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন সময়ে গুদাম থেকে প্রায় ৩২৭ টন সার বিক্রির কথা স্বীকার করেছেন। এসব সার বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার আনসারুল ইসলাম (৪২) নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা দুজনই বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএডিসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,নশিপুর এলাকায় ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সারগুদাম রয়েছে। গুদাম দুটির সম্মিলিত ধারণ ক্ষমতা প্রায় ১৮ হাজার টন। সেখানে এমওপি,ড্যাব ও টিএসপিসহ বিভিন্ন ধরনের সার সংরক্ষণ করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী বলেন,সরকারি গুদাম থেকে অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং সরকারি সার বিক্রির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com