সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
‎দিনাজপুরে সম্প্রীতি ও বিশ্বশান্তি কামনায় আন্তঃমান্ডলীক প্রার্থনা, ধ্যান সভা ও সংলাপ সেমিনার অনুষ্ঠিত

‎দিনাজপুরে সম্প্রীতি ও বিশ্বশান্তি কামনায় আন্তঃমান্ডলীক প্রার্থনা, ধ্যান সভা ও সংলাপ সেমিনার অনুষ্ঠিত

বাসিল স্বপন কিস্কু দিনাজপুর জেলা বিশেষ প্রতিনিধি: খ্রীষ্টিয় ঐক্য ও  আন্ত:মান্ডলীক সংলাপ কমিশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপি এর সার্বিক সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণ  এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দিনাজপুরের কসবায় অর্ধ দিনব্যাপী ‘আন্তঃমান্ডলীক প্রার্থনা, ধ্যান সভা ও সংলাপ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২শে আগষ্ট,  শনিবার সকালে অনুষ্ঠানের প্রথম পর্ব সেন্ট জেভিয়ার্স ক্যাথিড্রাল গির্জায় এবং ২য় পর্ব সেন্ট ফিলিপ্স হাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে  বিভিন্ন মণ্ডলী, ধর্মীয় সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাদার বিদ্যা বর্মন, কো অর্ডিনেটর, খ্রীষ্টিয় ঐক্য ও  আন্ত:মান্ডলীক সংলাপ কমিশন, দিনাজপুর ধর্মপ্রদেশ।
‎‘এক প্রেম, এক ঐক্যে বাস করি শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলি —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয়  বিশপ সেবাস্টিয়ান টুডু, দিনাজপুর ধর্মপ্রদেশ,  এবং রেভা: প্রদীপ রত্ন, পালক প্রধান, দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট  চার্চ সংঘ,  কুটিবাড়ি দিনাজপুর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরতি হাঁসদা, সহ-সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি,(BAP) দিনাজপুর জেলা শাখা।

‎অনুষ্ঠানের প্রথম পর্বে একটি বিশেষ ধ্যান সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলে  বিশ্বব্যাপী চলমান যুদ্ধ-বিগ্রহের অবসান, জলবায়ু সংকট থেকে মুক্তি এবং মানবজাতির কল্যাণ ও শান্তি কামনা করে ঐক্যের প্রার্থনা করেন।
‎উন্মুক্ত সংলাপ সেমিনারে বক্তারা বলেন, বর্তমান পৃথিবীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন মণ্ডলী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংলাপের কোনো বিকল্প নেই। কট্টরতা পরিহার করে সেবামূলক মনোভাব নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
‎সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সুইহারী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার পাওলো বালান, ব্রাদার লিনুস কাজল কস্তা সিএসসি, প্রিন্সিপাল, সেন্ট ফিলিপ্স হাই স্কুল এন্ড কলেজ,দিনাজপুর, খ্রীষ্টিয় ঐক্য ও  আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সদস্য যোগেন জুলিয়ান বেসরা, সিনিয়ার ম্যানেজার মি: সেবাষ্টিয়ান পিউরিফিকেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপি। সিস্টার হেলেন গমেজ  খ্রীষ্টান ঐক্য ও আন্ত ধর্মীয় সংলাপ কমিশন সদস্য। বক্তারা  এ ধরনের আন্তঃমান্ডলীক উদ্যোগ নিয়মিত আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন মি: বুলবুল শিকদার, সদস্য, খ্রীষ্টিয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশন, দিনাজপুর ধর্মপ্রদেশ।
‎দিনাজপুর ধর্মপ্রদেশের খ্রীষ্টিয় ঐক্য  ও আন্ত :ধর্মীয় সংলাপ কমিশনের কো অর্ডিনেটর ফাদার বিদ্যা বর্মন উপস্থিত সবাইকে ধন্যবাদ  জানান।  তিনি বিশ্বশান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় সমাপনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি  ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com