সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে প্রথমে রনগাঁও এলাকার বাসিন্দা নারগীছ বানু (৩৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, স্বামী-নিজাম উদ্দিনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাকে বিকেল সাড়ে ৫টার দিকে বিরামপুরের এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে দিনাজপুর-ঢাকাগামী মহাসড়ক থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিছকিনি এলাকায় পৃথক অভিযানে মোছাঃ নুরবানু (৩৫), মোঃ রায়হান কবির (২২) এবং এআর আরাফাত (৩৫)-কে আটক করা হয়। নুরবানুর মুদি দোকানের সামনে থেকে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। নুরবানু ও রায়হান কবিরের পিতা মোঃ লুৎফর রহমান এবং আরাফাতের পিতা মৃত আবেদ আলী।

এদিকে একই রাতে,রাত ১১টা ৫৫ মিনিটে তৈয়বপুর (জোলাগাড়ি) এলাকার বাসিন্দা মোঃ রাসেল ইসলাম (২৮), পিতা-মোঃ একরামুল হককে চকপাড়া এলাকার মা ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম আরও জোরদার ও নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com