সংবাদ শিরোনাম:
দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী অভিনেতা চন্দনা রানী রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের
২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি

২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান : পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে ২১০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এ কর্মসূচির আয়োজন করে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর আওতায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,পপি সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক আনোয়ার হোসেন,সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহীন আলম,শাখা ব্যবস্থাপক গোলাপ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক,পপি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা।কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসব চারা শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও উপযুক্ত স্থানে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবে এমন প্রত্যাশা আয়োজকদের।
বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের কোনো বিকল্প নেই। অপরিকল্পিতভাবে গাছ কাটা, বনভূমি উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতি আজ নানা সংকটের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন,শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা গেলে ভবিষ্যতে একটি সবুজ,সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। স্থানীয় সচেতন মহল মনে করছেন,শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের উদ্যোগ শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ থাকবে না; বরং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ সুরক্ষায় পপি সংস্থার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com