সংবাদ শিরোনাম:
জমি নিয়ে বিরোধ,সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিরামপুরে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥ —অধ্যাপক আনু মুহাম্মদ জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥ —অধ্যাপক আনু মুহাম্মদ

ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥ —অধ্যাপক আনু মুহাম্মদ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে জীবন জীবিকা, পরিবেশ, আবাসি জমি ও নিজ বাসভবন ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও ২৬ আগস্ট গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর ও জাতীয় স্বার্থ: বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট অর্থনীতিবিদ-লেখক-গবেষক-সাবেক অধ্যাপক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, সরকার আবারও ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। এই খনি বাস্তবায়িত হলে এই এলাকার মানুষ বাড়ী ঘর হারাবে, হারাবে আবাদি জমি ও বাব দাদার জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ গির্জাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এশিয়া এনার্জি আবারও উন্মুক্ত কয়লাখনি করার জন্য কিছু দালাল তৈরি করে তাদের মাধ্যমে এই এলাকায় আবারও তৎপর চালাচ্ছে খনি বাস্তবায়নের জন্য। এদেরকে চিহ্নিত করতে হবে। ৬ দফা চুক্তি ও খনি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে গণ আন্দোলন গড়ে তুলা হবে। এই ফুলবাড়ীতে ২০০৬ সালে ২৬ শে আগস্ট আর যেন না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তিতে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী শাখার আহ্বায়ক ও উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
উন্মুক্ত কয়লাখনির ভয়াবতা সম্পর্কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ, বিশিষ্ট অর্থনীতিবিদ-লেখক-গবেষক-সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ আইন বিষয়ে বিশেষজ্ঞ ও আইনজীবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ডা. তানজীম উদ্দিন খান, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ নিয়ে আন্তর্জাতিক নীতি ও চুক্তি বিষয়ে বিশেষজ্ঞ, প্রকৌশলী মাহবুব সুমন, নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বিশেষজ্ঞ-লেখক-গবেষক, ডা. মাহা মির্জা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখক-গবেষক, বাংলাদেশ কমিনিস্ট পার্টির ফুলবাড়ী শাখার আহ্বায়ক এস.এম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর ও জাতীয় স্বার্থ: “বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভার সঞ্চলনায় ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত। এই সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পাবর্তীপুর উপজেলার সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com