সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা

দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় বিয়ে, দেনমোহরের পরিমাণ,স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আর্থিক লেনদেনকে কেন্দ্র করে একাধিক অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোঃ সাখোয়াত হোসেনের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে নির্যাতন,দ্বিতীয় বিয়ের বিষয় গোপন এবং দেনমোহরের পরিমাণ নিয়ে আদালতে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, তাঁর দ্বিতীয় স্ত্রী মোছাঃ রুজিনা বেগমের বিরুদ্ধে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন রুজিনার ছেলে তৌহিদুল ইসলাম।
পারিবারিক বিরোধের এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।
প্রথম স্ত্রীর অভিযোগ: দ্বিতীয় বিয়ে গোপন করে শারীরিক ও মানসিক নির্যাতন প্রথম স্ত্রী মোছাঃ রিফামনি (বাদী) তাঁর স্বামী মোঃ সাখোয়াত হোসেন,পিতা মোঃ আব্দুল আজিজ মন্ডল,সাং সারাঙ্গপুর পশ্চিমপাড়া, বিরামপুর,দিনাজপুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আদালতের আশ্রয় নিয়েছেন। বাদী পক্ষের দাবি,তাঁদের বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ১১ হাজার টাকা। তবে বিবাদী সাখোয়াত হোসেন অস্বীকার করেন। দেনমোহরের বিষয়টি যথাযথ ভাবে নির্ধারিত হয়েছিল এবং এ বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হলফ নামাও করা হয়েছে। এ বিষয়ে মোছাঃ রিফামনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর দুই ছেলের মধ্যে একজন মারা গেছে। বর্তমানে জীবিত ছেলের নাম মোঃ শাফায়েত হোসেন,বয়স ৮ বছর। তিনি এখন তার পিতার বাড়িতে রয়েছেন। তার পিতা সাখাওয়াত হোসেন তাকে মারধর করে ভয় দেখিয়ে আটকে রেখেছে। রিফামনির আরও জানান,অনেক পূর্ব থেকে সাখোয়াত হোসেন উক্ত বিবাদী সহিত নিয়মিত ভাবে পরকীয়ায় জড়িত ছিল। স্বামীর বাসায় থাকা অবস্থায় অজ্ঞাতে তার স্বামী উক্ত বিবাদীকে গোপনে বিয়ে করেন। বাদিনী আরো জানান,আমি পিতার বাড়িতে থাকা অবস্থায় আমাদের চাপে পড়ে বিবাদী আমার স্বামী শাখোয়াত হোসেন দ্বিতীয় স্ত্রী রোজিনাকে তালাক দেয়,এ সময় আমার স্বামী আমাকে পুনরায় গ্রহণ করতে চাইলে উভয়পক্ষের একটি শালিস বৈঠক বসে, উক্ত শালিস বৈঠকে আমার পিতা দ্বিতীয় স্ত্রীর তালাকের কাগজ দেখার পর আমার স্বামীর বাড়িতে পুনরায় পাঠিয় দেয়,
এরপর আমি এক মাস সংসার করি,
আমি জানতে পারি,আবারও রোজিনার সহিত অবৈধ সম্পর্কের কারণে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তার স্বামী সাখাওয়াত হোসেন। উক্ত বিষয়ের উপর ভিত্তি করে বিবাদী পুনরায় কুরবানী ঈদে তাকে বেধড়ক ভাবে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, তখন তিনি নিরুপায় হয়ে আদালতের আশ্রয় গ্রহণ করেন, আদালতে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। দেনমোহর প্রসঙ্গে রিফামনির বক্তব্য, বিয়ের সময় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। এ সংক্রান্ত হলফনামা ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে তিনি তাঁর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতের কাছে বিচার প্রার্থনা করেছেন। এদিকে, সাখোয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছাঃ রুজিনা বেগম (৪২) কে ঘিরেও নতুন করে অভিযোগ সামনে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুজিনা বেগমের পূর্বের স্বামী ছিলেন মোঃ তাহিরুল ইসলাম,পিতা মৃত লোকমান হোসেন মন্ডল। বর্তমানে তিনি মোঃ সাখোয়াত হোসেনের স্ত্রী হিসেবে পরিচিত।
অন্যদিকে, রুজিনা বেগমের ছেলে তৌহিদুল ইসলাম তাঁর মায়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে চলে যাওয়ার অভিযোগ এনে বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পারিবারিক সম্পর্ক, আর্থিক লেনদেন এবং অভিযোগের প্রকৃত ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
আরও জানা যায়, রুজিনা বেগমের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্ত শেষে অভিযোগের প্রকৃত ঘটনা এবং দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে। স্থানীয়দের দাবি: অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা স্থানীয় কয়েকজন বাসিন্দা সাখোয়াত হোসেনের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে তাঁর আচরণ ও পারিবারিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের কেউ কেউ তাঁকে চরিত্রহীন ও এ ধরনের কর্মকাণ্ডে অভ্যস্ত বলে অভিযোগ করেছেন।
প্রথম স্ত্রীর নির্যাতনের অভিযোগ, দেনমোহর নিয়ে বিরোধ এবং দ্বিতীয় স্ত্রীকে ঘিরে আর্থিক অভিযোগ সবকিছু নিরপেক্ষ ভাবে তদন্ত করলে আসল সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমাদের পর্যবেক্ষণে যাহা জানা যায় প্রকৃতপক্ষে শাখোয়াত হোসেন একজন খারাপ মানুষ অন্যের সংসার নষ্ট করার স্বভাব রয়েছে। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com