সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান

জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান :
প্রাণি সম্পদ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করার পাশাপাশি বেকার যুবকদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হুমায়ুন কবির। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস মুরগি পালন,খামার ব্যবস্থাপনা এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারিরা। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদিপশু,হাঁস মুরগি পালন এবং দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। তবে এ খাতকে আরও এগিয়ে নিতে হলে খামারিদের আধুনিক প্রশিক্ষণ,উন্নত জাতের পশু-পাখি পালন, নিয়মিত টিকাদান এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনায় উৎসাহিত করতে হবে।
তারা আরও বলেন,প্রাণিজ খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। খামারিদের যেকোনো সমস্যায় প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ পেলে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাত আরও সম্প্রসারিত হবে এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে। অনুষ্ঠানে স্থানীয় খামারিরাও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় খামারিদের উৎপাদন বৃদ্ধি,আর্থিক স্বচ্ছলতা অর্জন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য সরবরাহে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে বিরামপুরে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন,আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com