সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ কারবারি

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ কারবারি

শফিকুুল ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে বিরামপুর থানা পুলিশ। পৃথক চারটি অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।অভিযানের প্রথম ধাপে রাত ৭টা ১০ মিনিটে ২ নম্বর কাটলা ইউনিয়নের হাসপাতাল মোড় কাটলা বাজারসংলগ্ন শৈলেনগামী সড়কে অভিযান চালিয়ে উত্তর কাটলা (অভিরামপুর) গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৫৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এরপর রাত ১০টা ১০ মিনিটে পৌর শহরের শান্তিনগর চকপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোছা. মনোয়ারা ওরফে মনো (৪০)-কে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই রাতে রাত ১০টা ৫০ মিনিটে মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর (পাঁচআনা) এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাফিকুল ইসলাম ওরফে শাপলু (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।সবশেষে রাত ১১টা ৩০ মিনিটে শান্তিনগর চকপাড়া এলাকায় আরেকটি অভিযানে মোছা. মনোয়ারা বেগম (৬০)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অত্যন্ত প্রয়োজন। সাম্প্রতিক অভিযানের ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মোঃ শফিকুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭২০-৫৭৪৪৪৫
তারিখ: ০৮ জুন ২০২৬ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com