সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক এবং দুইজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন ২০২৬ তারিখ গভীর রাতে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর (কাজীপাড়া) এলাকায় পৃথক অভিযানে মোছাঃ ফরিদা খাতুন (৪৬), মোছাঃ মালেকা বানু (৪৪) এবং মোছাঃ শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় ফরিদা খাতুনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ জব্দ করা হয়। এছাড়া মালেকা বানুর কাছ থেকে ২ বোতল ইস্কাফ এবং শিরিনা আক্তারের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে,বিরামপুর উপজেলার

কল্যাণপুর এলাকার তৌফিক (২৫) ও তুহিন (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানায়,মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সর্বমোট ৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এবং ২ জনকে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com