সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫৩৩ পিস ট্যাপেন্টাডল জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিরামপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫৩৩ পিস ট্যাপেন্টাডল জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শফিকুল ইসলাম, বিরামপুর দিনাজপুর: প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান চিরুনি অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে। পৃথক দুটি অভিযানে মোট ৫৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কচুয়া-মির্জাপুর শালবাগান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাক (৫১) ও মোঃ মতিয়ার রহমান (৩৫)-কে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিনে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে পৃথক অভিযানে মোঃ রুহুল কবির (৩৩)-কে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক কারবারের সুযোগ দেওয়া হবে না এবং মাদকের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশের ধারাবাহিক এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com