সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
‎বিরামপুরে ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

‎বিরামপুরে ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ জুন ২০২৬ইং রোজ শনিবার উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ও পিয়াস ইবনে হাবিব উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিরামপুর দিনাজপুর।

‎৩নং ‎খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ব্যানারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মহতী কার্যক্রমের সূচনা করেন।

‎‎উদ্বোধনকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ নানা বয়সী উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদেরও সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

‎‎উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে তারা ইউনিয়নের প্রতিটি নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে রাস্তার দুই পাশে চারা রোপণ করে কর্মসূচির বাস্তবায়ন শুরু হয় এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com