সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের (মাটি খোড়া খনতি) আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক স্ত্রী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী মানিক হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার মিমি, ওই এলাকার মৃত আব্দুল কাশেম এর মেয়ে। স্বামী মানিক হোসেন, পূর্ব গৌরী পাড়া গ্রামের আঃ মতিন এর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত মোছাঃ কুলসুম আক্তার মিমির বাবার বাড়িতে তার স্বামী মানিক হোসেন বিয়ের পর থেকেই ঘর জামাই থাকেন। সংসার জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানিক কোন কাজকর্ম না করায় সাংসার জীবনে প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
মঙ্গলবার ভোর আনুমানিক পৌনে ৪ টার দিকে কুলসুম আক্তার মিমি স্বামী মানিক হোসেনকে অন্য রুমে ঘুমানোর জন্য বলেন, মানিক হোসেন স্ত্রীর সাথেই ঘুমাবে বলে জোরে জোরে বলতে থাকে, এসময় কুলসুম আক্তার মিমি স্বামীকে সরে যেতে বলেন, ক্ষিপ্ত হয়ে মানিক হোসেন স্ত্রীকে মারধর করতে থাকে এবং বলে যে, আজকেই তোর শেষ রাত, এরপর ঘরে থাকা লোহার শাবল (মাটি খোড়ার খনতি) দিয়ে মাথায় আঘাত করে মাথার পুরো অংশ থেতলিয়ে দেয় এবং বুকের বাম পাশে লোহার সাবলের পিছনের অংশ ঢুকিয়ে দেয়। এতে মাথার মগজ ছিন্নবিন্ন হয়ে যায়। তৎক্ষণাত কুলসুম আক্তার মিমি মৃত্যুবরণ করেন। এসময় সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতক মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ স্বামী মানিককে আটক থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলসুম এর বড় ছেলে আলা-আমিন তার মায়ের হত্যার বিচার চেয়ে বলেন, আমাদের চোখের সামনে মাকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেন কে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com