সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট

মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট| নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া (তালেরডাঙ্গা) গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামে মৃতঃ আব্দুল লতিফ এর পুত্র মোঃ শাহিন আলম (৩৫), মৃতঃ সোবহান মিয়ার পুত্র মোঃ ইসমাইল মিয়া (৫০) , মৃতঃ কলিম উদ্দিন এর পুত্র মোঃ হযরত আলী (৫০) তারা মহেজের পাড়া গ্রামে মৃতঃ আব্দুল সালাম এর পুত্র মোঃ আশরাফুল আলম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল| গত ১৭/০৬/২০২৬ ইং তারিখে সকাল ১১ টায় মোঃ শাহিন আলম গংরা এবং ফুলবাড়ী থেকে ২০/২৫ জন ভারাটিয়া বাহিনী এনে লাঠিসোটা নিয়ে আশরাফুল আলমের আমের বাগানে এসে আম পাড়তে থাকে এবং আকাশমনি গাছ কাটতে থাকে| এ সময় মোঃ আশরাফুল আলমের স্ত্রী মোছাঃ সিনারা খাতুন (৩৫) বাঁধা দিতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে| এ সময় তার শ^াশুড়ি মোছাঃ পাপিয়া বেগম (৫০) উদ্ধার করতে গেলে তাকেও বেধম মারপিট করে| তারা আশরাফুল আলমকে বাড়ীতে না পেয়ে তার বসতবাড়ী ভাংচুর করে | কয়েকদিন আগে জমি বিক্রি করা ১০ (দশ) লাখ টাকা ঘরে গচ্ছিত রাখেন, সেই টাকা বাক্স ভেঙ্গে নিয়ে যান| এছাড়া বাগানের ৬০ মণ আম নিয়ে যায়, যার মূল্য ৯০ হাজার টাকা| ২ টি আকাশমনি গাছ কেটে নিয়ে যান, যার মূল্য ৪০ হাজার টাকা |
এ ঘটনায় স্থানীয় লোকজন তার স্ত্রী ও মাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান| ঐ দিনে ৯৯৯ এ ফোন করলে নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘটনা পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন| এই ঘটনায় মোঃ আশরাফুল আলম ৩ জনকে অভিযুক্ত করে ১৭/০৬/২০২৬ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন |
মোঃ আশরাফুল আলম থানায় ন্যায় বিচার না পাওয়ায় গত ২৪/০৬/২০২৬ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, নবাবগঞ্জ, দিনাজপুর এ ৬ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন| আদালত মামলাটি আমলে নিয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি নতিভুক্ত করতে প্রেরণ করেন| যার মামলা নং— সি.আর-১৭৭/২০২৬| মোঃ আশরাফুল আলম জানান আমি এই গ্রামে একাই বসবাস করি, আমার প্রতিপক্ষের লোকজন বেশি হওয়ায় তারা সবসময় আমাকে মামলা মোকদ্দমায় ফেলে হয়রানি ও বাড়ী ঘরে প্রায় হামলা করে|
আমি পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে এই গ্রামে বসবাস করছি| যেকোনো সময় তার প্রতিপক্ষরা বাড়ীতে হামলা করে হত্যাসহ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে| এ ব্যাপারে মোঃ আশরাফুল আলম প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেছেন| এই বিষয়ের নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমের সাথে কথা বললে তিনি জানান আদালতে মামলা হয়েছে , মামলার কপি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com