সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি

বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া নতুন করে বাড়ীঘরে ফাঁটল ও তলিয়ে যাচ্ছে আবাদী জমি| ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটি ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ইতোপূর্বে বহুবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেও কোনো সুফল পাননি|

গতকাল বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকার গ্রাম দুটিতে ঘুরে দেখা যায় প্রায় বাড়ীতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে| অপর দিকে গ্রামের পূর্বদিকে ভূ-গর্ভের নিচ থেকে কয়লা উত্তোলনের কারণে প্রায় সাড়ে ৩ ফিট তলিয়ে গেছে| এতে প্রায় ১শত একর জমিতে ৪ ফিট পানি জমা হয়েছে| গভীর রাতে ভূ-গর্ভে প্রচন্ড কম্পনের কারণে বাড়ী ঘরে ফাটল ধরছে| এতে গ্রামের লোক আতঙ্কিত হয়ে পড়েছে|
কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় নানা সমস্যা নিয়ে জীবন যাপন করছি| কয়লা তোলার কারণে ভয়ে বসতবাড়িতে রাত্রিযাপন কঠিন হয়ে পড়েছে| যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে|” তিনি আরও জানান, গত বুধবার গভীর রাত্রিতে অতিবৃষ্টি হওয়ায় পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের পূর্ব দিকে একের পর এক আবাদি জমি তলিয়ে যাচ্ছে এবং জমিতে পানি জমে থাকছে| এই জমিতে কোনোভাবে চলতি বছর আমন ধান চাষ করা সম্ভব নয় কৃষকদের| এতে ৩ শত একর জমি চাষাবাদের ক্ষতি হবে| কেননা ৩ ফিট তলিয়ে গেছে| ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও জমি এককালীন অধিগ্রহণ করার দাবি জানান| এছাড়া খনি কর্তৃপক্ষ পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রাম দুইটির কোনো জমি অধিগ্রহণ করেননি| তারা নতুন করে এদিকে কয়লা উত্তোলন শুরু করায় এই গ্রাম দুটি ক্ষতিগ্রস্থ হচ্ছে| এ দিকে ২ যুগ ধরে খনির কারণে এই এলাকার মানুষের অফুরন্ত ক্ষতি সাধন হয়েছে| স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাট-বাজার, কবরস্থান, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে| এই এলাকায় এখন আর কেউ বসবাস করতে চায় না| কারণ এলাকার মানুষ খনির কারণে ধ্বংস হয়ে গেছে |

একই কথা বলেন গ্রামের মোঃ সাগির ইসলাম, আকাশ মাহমুদ হিটলার, ইউপি সদস্য আব্দুল কাদের, মোঃ আবু তাহের এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী|

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহ& আলম এর সাথে গতকাল বুধবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেননি

বড়পুকুরিয়া কয়লাখনির কারণে পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামে বড় ধরনের কোনো ক্ষতি হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে বলে সংগঠনের সভাপতি মোঃ মতিয়ার রহমানসহ এলাকাবাসী জানান|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com