সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ৬ উপকারভোগীর হাতে ৭ লাখ ৫ হাজার টাকার যুবঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ

দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ৬ উপকারভোগীর হাতে ৭ লাখ ৫ হাজার টাকার যুবঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:

“দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল।
এ ছাড়া বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জেএসকেএসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সফল যুব সংগঠক সাবিনা ইয়াসমিন, সফল আত্মকর্মী মোঃ রেজানুর ইসলাম এবং প্রশিক্ষণার্থী মোঃ হাবিবুর রহমান ও সানজিদা স্বর্ণালী হ্যাপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৫ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুজন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পায়। প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তির মাধ্যমে বেকার যুবক-যুবতীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com