সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুলি বস্তি এলাকার মোঃ আসাদ আলীর বাড়ির ভেতর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আসাদ আলী (৪৯), পিতা মৃত আসির উদ্দিন, সাং বেলছাড়া ঝুলি বস্তি, থানা বালিয়াডাঙ্গী, জেলা ঠাকুরগাঁও এবং মোহাম্মদ খাইরুল আলম (৪০), পিতা মোহাম্মদ নুর হোসেন, সাং পূর্ব বড় গসিয়া, থানা বালিয়াডাঙ্গী, জেলা ঠাকুরগাঁও।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।

মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com