সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ক্ষতি আড়াই কোটি টাকা

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ক্ষতি আড়াই কোটি টাকা

কক্সবাজার চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট স্থানের লোকজনের কাছ থেকে জানা যায়। শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে চকরিয়া পৌরসভার ১নং হারবাং ইউনিয়নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোনো ধরনের প্রাণহানি হয়নি বলে প্রাথমিকভাবে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে ফ্যাক্সের দোকানে বৈদ্যুতিক শক লেগে আগুনের সূচনা হয়। পরক্ষণেই আগুনের লেলিহানশিখা পার্শ্ববর্তী দোকানগুলেতে ছড়িয়ে পড়ে।

অপরদিকে, চকরিয়ার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা মুঠোফোনে সংবাদ জগত-কে জানান, বাজারের এক চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

আড়াই ঘণ্টা স্থায়ী আগুন দোকানের কসমেটিক্স, ইলেক্ট্রনিকস, মুদিপন্য, আসবাবপত্রসহ ও অন্যান্য জিনিসকে গ্রাস করে নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com