সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকীকরণের ঘোষণা যাত্রীসেবার মানোন্নয়নে ধারাবাহিক অবকাঠামো উন্নয়নের আশ্বাস মিজানুর রহমান চৌধুরীর

সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকীকরণের ঘোষণা যাত্রীসেবার মানোন্নয়নে ধারাবাহিক অবকাঠামো উন্নয়নের আশ্বাস মিজানুর রহমান চৌধুরীর

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালকে পর্যায়ক্রমে আধুনিকীকরণ করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, যাত্রীসেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
(১৮ জুন বৃহস্পতিবার) সকালে জেলা পরিষদের অর্থায়নে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরীণ রাস্তার আরসিসি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান চৌধুরী বলেন, “বিএনপি সরকার সবসময় উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে। আজ যে রাস্তার কাজ শুরু হলো, এটি বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব রূপ দেওয়া হবে। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৪২ লাখ ৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হলে বাস টার্মিনালে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি যানবাহন চলাচলের গতি বাড়বে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত এই উন্নয়ন উদ্যোগ সুনামগঞ্জের পরিবহন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে কেন্দ্রীয় বাস টার্মিনালের সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com