সংবাদ শিরোনাম:
জমি নিয়ে বিরোধ,সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিরামপুরে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥ —অধ্যাপক আনু মুহাম্মদ জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি
ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥

ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় বেসিক সংস্থার আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত প্রতিবন্ধী সফল ব্যক্তিত্ব মোঃ সাইদুল হক, ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ড) এর নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. মোঃ মোশারফ হোসেন মজুমদার, সভাপতি, বার্ডো, পবন রিচার্ড রিচিল, সভাপতি, গ্রিন ফ্রেন্ডস (পরিবেশ)। সেমিনারে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি দুজনেই প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার পরও তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিরাট ভূমিকা রেখে যাচ্ছেন এবং সফল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। সেমিনারে ৩০ জন অংশগ্রহণকারী যুবকদের মনে সারা ফেলেছেন তারা। বক্তারা বলেন, আগামীতে আপনারা নিজেরায় সাবলম্বী হওয়ার জন্য এগিয়ে যান। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে সে দিকে লক্ষ রেখে আপনারা উদ্যোক্তা উন্নয়ন ও নিজেদের কর্মসংস্থান গড়ে তুলুন। অন্যের উপর নির্ভর করে কোনো লাভ নেই। দুপুর ১টায় পরিশেষে বেসিক সংস্থা দ্বারা পরিচালিত “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” গঙ্গাপ্রসাদ বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সেখানে একটি আমলকি গাছের চারা রোপন করেন ও প্রতিবন্ধী শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। পরিচালনায় ছিলেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। আয়োজনে ছিলেন, বেসিক সংস্থা, ফুলবাড়ী, দিনাজপুর। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সভাপতি মোঃ আফজাল হোসেন, মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম (ভূট্টু) উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com