সংবাদ শিরোনাম:
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত বোচাগঞ্জে কৃষককার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের দিনাজপুরে আমন চাষে জোর প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক দেশে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-শয্যা থেকে ১০১ শয্যা করণ-লিস্টে ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ ফুলবাড়ীবাসীর ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন
ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন

ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি থেকে কুর্শাখালি (শান্তি মোড়) পর্যন্ত বহুল প্রত্যাশিত সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
সড়কটির উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ.জেড.এম. জাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এই সড়ক চালু হওয়ায় কৃষিপণ্য পরিবহন,শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও গতিশীল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আতাউর রহমান,অত্র ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি ছিল। নতুন সড়ক চালু হওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি, শিক্ষা,স্বাস্থ্যসেবা ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
উপস্থিত নেতৃবৃন্দ উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রেখে এলাকার আরও অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com