সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী
রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬

রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহটি উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ মেলা, প্রদর্শনী, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

এসব কর্মসূচিতে স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পশুপালন পদ্ধতি, খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন জরুরি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং একটি আধুনিক, নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com