সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয়

অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয়

এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে মানবেতর জীবনযাপন করছিলেন এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী। জনসমাগমের মাঝেও নিঃসঙ্গ এই নারীর প্রতিটি দিন কাটছিল চরম অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও কষ্টের মধ্যে।
সম্প্রতি তার শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি অন্তঃসত্ত্বা। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত সক্রিয় হয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে ছুটে যান ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়। তার জন্য প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পুষ্টি এবং সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পরবর্তীতে উন্নত পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের জন্য তাকে গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তার নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।
স্থানীয় সাংবাদিক দ্বীপজয় সরকার বলেন,
“বিষয়টি প্রশাসনের নজরে আনার পর ইউএনও মহোদয় অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্যোগ নেন। একজন অসহায় ও ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ানো সত্যিই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।”
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন,
“এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং একটি মানবিক কর্তব্য। সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। নাম-পরিচয়হীন এই নারী কোনো কথা বলতে পারেন না। সরকারি বিধান অনুযায়ী তার দুই বছরের দেখভালের ব্যবস্থা করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, তবে এটি করতে পেরে আমরা স্বস্তি বোধ করছি।”
প্রশাসনের দ্রুত ও সংবেদনশীল এই পদক্ষেপে ধানীখোলা এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এটিকে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একইসঙ্গে সচেতন মহল ওই নারীর এ অবস্থার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com