সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নুরুজ্জামান +দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:

আজ রবিবার (০৭ জুন) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার, সুনামগঞ্জ মহোদয় মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন পক্ষে মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং জেলায় মাদক উদ্ধার, চোরাচালান, সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী চৌকস অফিসারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com