সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্য রেখা থেকে ১১জনকে সরিয়ে নিলেন বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্য রেখা থেকে ১১জনকে সরিয়ে নিলেন বিএসএফ

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় প্রায় ৪৮ ঘণ্টা অবস্থানের পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৮ জুন) ভোরে তাদের সরিয়ে নেওয়া হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বিএসএফের পুশইনের চেষ্টার পর ১১ জন নাগরিক মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু ছিল। এই নারী ও শিশুদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় ২ দিন ধরে তারা সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটান। নারী ও শিশুদের এমন দুর্ভোগ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বিজিবি জানায়, রোববার (৭ জুন) দিবাগত রাত ৩ টার পর বিএসএফ ওই ১১ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখায় নেই। ঘটনার পর থেকে মশালগাঁও সীমান্তে সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

স্থানীয় লোকজনরা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় শূন্যরেখায় আটকে থাকার বিষয়টি অত্যন্ত অমানবিক ছিল। বিএসএফ তাদের সরিয়ে নেওয়ায় সীমান্ত এলাকায় আপাতত অস্থিরতা ও অনিশ্চয়তার অবসান হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com