সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য শিবানী উড়াওসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর নেতিবাচক প্রভাব সমাজের সব স্তরের মানুষের ওপর পড়লেও নারী ও শিশুদের জীবন ও জীবিকায় এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। তাই পরিবেশ রক্ষা এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়কে একইসঙ্গে গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, বৃক্ষরোপণ কর্মসূচির সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে রাষ্ট্র, নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় পরিবেশ সুরক্ষায় নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীদের অভিজ্ঞতা, নেতৃত্ব ও অংশগ্রহণকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারে সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পরিবেশ রক্ষায় বৃক্ষ হোক আগামী প্রজন্মের জন্য আমাদের অঙ্গীকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com