সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
পার্বতীপুর হ্যাচারি প্রকল্পের সভাকক্ষে দৈনিক জনতার ৪৩ তম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পার্বতীপুর হ্যাচারি প্রকল্পের সভাকক্ষে দৈনিক জনতার ৪৩ তম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ খামার হ্যাচারি প্রকল্পের সভাকক্ষে দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার দুপুর ২ টায় উত্তর-পশ্চিম মৎস সম্প্রসারণ খামার হ্যাচারি প্রকল্পের সভাকক্ষে দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্শিয়ান রাজনীতিবিদ ও ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড এম রেজওয়ানুল হক (এমপি)। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় সংসদ সদস্য কে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিকবৃন্দরা। এরপর মাননীয় সংসদ সদস্যকে দৈনিক জনতার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পার্বতীপুর উপজেলার প্রতিনিধির পক্ষ থেকে সম্পাদক ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য গাছের চারা বিতরণ করেন ও হ্যাচারি প্রকল্পে ফলজ গাছের চারা রোপন করেন।
অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনতার সম্পাদক ওবায়দুল রহমান শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ এ.জেড.এম মেনহাজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদাকাত আলী, দিনাজপুর এনটিভি জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, পার্বতীপুর উপজেলা দৈনিক জনতা প্রতিনিধি আলহাজ্ব মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দৈনিক জনতার প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, স্ট্যাফ রির্পোটার সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন পার্বতীপুর দৈনিক জনতার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com