সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন

ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের আওতায় গীতা পাঠদানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত। এসময় সনাতন কল্যাণ ট্রাস্ট এর উপজেলা কমিটিও গঠন করা হয়।
গত শুক্রবার দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর শহরের শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে গীতা পাঠদানের উদ্বোধন ও কমিটি গঠন করা হয়। শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা (টুনটুন) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায় আনন্দ কুমার গুপ্ত।
সনাতন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বরুপ কুমার সাহা, বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার, খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অনিল চন্দ্র সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত। পরে সনাতন কল্যাণ ট্রাস্টের ২১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা গঠন করা হয়। গঠিত কমিটিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত কে সভাপতি হিসেবে ও পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক অনিল চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। সনাতনী ছেলেমেয়েরা যাতে বৈদিক শিক্ষা অর্জন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে সে লক্ষ্যে এই পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পৌরসভা ও উপজেলায় ১হাজার বৈদিক ও নৈতিক শিক্ষা বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com