সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফলদ ও বনজ জাতের ৫ হাজার বিভিন্ন চারা গাছ সপ্তাহ ব্যাপী রোপণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (১৬ আগষ্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ১০ আগষ্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলে চারা বিতরণ এবং রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে এই কর্মসুচি পালন করা হয়। সেন্টার ফর গ্লোবাল ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো এর সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর বাস্তবায়নে এই কর্মসুচি পালন করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর এর আহ্বায়ক মেহেদী হাসান জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com