সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
পুলিশ হেফাজতে মৃত্যু:গ্রেপ্তার এসআই আকবর

পুলিশ হেফাজতে মৃত্যু:গ্রেপ্তার এসআই আকবর

ভারতের খাসিয়াপল্লিতে আশ্রয় নেওয়া সাব ইনসপেক্টর আকবর হোসেনকে সোমবার বেলা ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে পুলিশি হেফাজতে থাকাকালে নির্যাতনের কারণে এক যুবকের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় ।

গত ১০ই অক্টোবর সিলেটের কাষ্টঘর এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর ভোর রাতের দিকে অপরিচিত নম্বর থেকে রায়হান তার মামাতো ভাইকে ফোন করে টাকা নিয়ে পুলিশ ফাঁড়িতে আসতে বলেন। সকালে রায়হানের বাবা ফাঁড়িতে গেলে সেখান থেকে তাঁকে হাসপাতালে যেতে বলা হয়। তিনি হাসপাতালে গিয়ে তাঁর মৃত্যুর খবর জানতে পান ।

ছবি-সংগৃহীতঃ তিনি কানাইঘাটের সুরইঘাট দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ধরা পড়ার সময় তাঁর মুখে দাড়ি, গলায় পুঁথির মালাসহ বেশভূষায় ‘খাসিয়া’ সাজ ছিল।

কানাইঘাট থানা-পুলিশ ও সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা সূত্র বলছে, আকবরকে পুলিশে সোপর্দ করার আগে ছয়টি ভিডিও ছড়িয়েছে। এর মধ্যে আকবরকে খাসি ও হিন্দি ভাষার মিশেলে কথা বলতে শোনা গেছে শুধু প্রথম দিকের ওই ভিডিওতে। সব ভিডিও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণ করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com