নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
সংবাদ শিরোনাম:
দৈনিক সময়ের আলোচিত বার্তা রিপোর্টার নয়ন মিয়ার ঈদ শুভেচ্ছা বার্তা দৈনিক সময়ের আলোচিত বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ আসাদুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা বার্তা দৈনিক সময়ের আলোচিত বার্তা রিপোর্টার শফিকুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা বার্তা দৈনিক সময়ের আলোচিত ব্যুরো প্রধান এর ঈদ শুভেচ্ছা বার্তা ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিরামপুরে সেনাবাহিনীর টহল জোরদার ‎ প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্মারকলিপি সবজিতে বাঁচানো টাকা যাচ্ছে চাল-তেলে অপরাধ করে ছাড় পাচ্ছে না আওয়ামী লীগের কর্মীরাও: কাদের নাটোরে ঘরে আগুন লেগে ‘প্রতিবন্ধী’ শিশুর মৃত্যু বরিশাল কারাগারে কন্যাকে ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’
ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিরামপুরে সেনাবাহিনীর টহল জোরদার ‎

ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিরামপুরে সেনাবাহিনীর টহল জোরদার ‎

‎এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে মাঠে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বিশেষ করে ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। সেনাবাহিনী ও যৌথবাহিনী নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে, পাশাপাশি যানজট নিরসন এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা। এতে করে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে এবং ঈদযাত্রা হয়ে উঠছে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
নিরাপত্তা নিশ্চিতে দিনে-রাতে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে চেকপয়েন্ট। এছাড়াও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও চালানো হচ্ছে, যাতে সবাই নিয়ম মেনে নিরাপদে যাতায়াত করতে পারে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিরামপুর পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর এ কার্যক্রম সরেজমিনে দেখা যায়। সর্বত্রই ছিল শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও দায়িত্বশীল তৎপরতা।
৭ হর্স ইউনিটের মধ্যপাড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রাহাত জানান, “পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আমরা চাই, সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সহযোগিতা থাকলে আমাদের এ কার্যক্রম আরও সফল হবে।”
সব মিলিয়ে সেনাবাহিনীর এমন সক্রিয় উপস্থিতি বিরামপুরবাসীর মাঝে স্বস্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিয়েছে। ফলে এবারের ঈদযাত্রা হবে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com