সংবাদ শিরোনাম:
‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

🎬 বিনোদন ডেস্ক:

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গানের জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক গান প্রকাশ করে তিনি ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছেন।

গত ১০ জুন তার গাওয়া “প্রিয় আর্জেন্টিনা” শিরোনামের গানটি সুরের আলো বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ফুটবলপ্রেমীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর ধারাবাহিকতায় একই ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান “বিশ্বকাপের তুফান ঝড়ে”। গানটির কথা লিখেছেন ডক্টর মহসিন আলী, সুর করেছেন এস আই শফিক এবং সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

এছাড়া খুব শিগগিরই আরও একটি নতুন গান “মেসি নেইমারে জাদু ছড়ায়” প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই লেখক ও সুরকারের যৌথ প্রয়াসে নির্মিত এই গানটি নিয়েও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গানের বিষয়ে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একাধিক গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত। গানগুলোর কথা ও সুর তার কাছে ভালো লেগেছে এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কণ্ঠ দিয়েছেন বলে জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন, শ্রোতা ও ফুটবলপ্রেমীরা গানগুলো গ্রহণ করবেন এবং বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলবেন।

সাংগীতিক মহল মনে করছেন, বিষয়ভিত্তিক গান ও ধারাবাহিক প্রকাশের মাধ্যমে রোজিনা আক্তার ইতোমধ্যে নিজস্ব একটি স্বতন্ত্র শ্রোতাগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন, যা তাকে ফিফা বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনায় আরও এগিয়ে নিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com