সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার

কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর তীরে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি কুকুর নবজাতকের মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।
স্থানীয় বাসিন্দা হালিমা বেগম নদীতে ছিপ ফেলে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। পরে ছিপের লাঠি দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেন তিনি। এরপর বিষয়টি তাঁর ছেলে রবিউল ইসলামকে জানান।
খবর পেয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, “আমার মা সময়মতো বিষয়টি দেখতে না পেলে কুকুরটি নবজাতকের মরদেহ ছিঁড়ে খেয়ে ফেলত। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা নবজাতককে এভাবে ফেলে গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পাশের একটি গলির ময়লার ড্রেন থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিনের ব্যবধানে জেলায় পরপর নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com