সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ইউনিয়ন পরিষদসমূহকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে “Smart Union” বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিরামপুরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
‎
‎৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় বিরামপুর উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নসমূহের চেয়ারম্যান এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মোঃ আবু জাফর।
‎
‎সভায় ইউনিয়ন পর্যায়ের নাগরিক সেবা কীভাবে আরও দ্রুত, সহজ এবং প্রযুক্তিনির্ভর (স্মার্ট) মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।
‎
‎অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com